ইকবাল হাসান মাহমুদ টুকু
পূজা নিয়ে রাজনীতি বন্ধে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ টুকুর
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন চক্রান্ত বা রাজনীতি করতে না পারে, সেজন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, সরকার ও প্রশাসন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সিরাজগঞ্জে নিজস্ব বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন’: ইকবাল হাসান মাহমুদ টুকু
দেশে আর কোনো তেল ও গ্যাসের সংকট নেই দাবি করে বিরোধীদের আন্দোলনের সমালোচনা করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার চড়া মূল্যে জ্বালানি কিনে দেশের পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। সিরাজগঞ্জে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়িতে আগুন
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় আকস্মিক বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বাড়ির প্রধান ফটকের গ্যাস রাইজারে বজ্রপাত হলে এই আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
হাসপাতালে টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শয্যার পাশে কিছু সময় কাটান।
‘কী পেলাম’ সেই চিন্তা করে রাজনীতি হয় না: সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রী
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অসংখ্য মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে ‘কী পেলাম’ নয়, বরং দেশের কল্যাণে ‘কী দিলাম’ সেই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
মানহানির ২ মামলায় আদালতে আত্মসমর্পণ, এমপি আমির হামজার জামিন
প্রয়াত আরাফাত রহমান কোকো ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা দুটি মানহানির মামলায় সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।